Wednesday, June 15, 2011

maan-hunsh...

        এখন এক নতুন সরকার. তিনযুগ পরে পশ্চিমবঙ্গের স্বাদ বদল. পরিবর্তন, সবরকম স্তরের মানুষের হাত ধরে এ-বঙ্গের রং বদল ঘটল. রাতারাতি বদলে গেল সব মন্ত্রী, সান্ত্রী... মহাকরণ, শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গ, মধ্য কিংবা উত্তরবঙ্গের গ্রাম, মফস্বল এমনকি সেই চির অবহেলিত পুরুলিয়া, বাঁকুড়া, বা বীরভুম-এর প্রত্যন্ত গ্রাম গুলোতেও হয়তো প্রশাসনিক তত্পরতার কিছু বদল ঘটবে! হয়তো সব সমস্যার হবে সহজ সমাধান. কিন্তু এ-সবই তো বাহ্যিক, উপর উপর... মানছি, এ-ভাবেই হয়তো আমাদের রাজ্যে আসবে উন্নয়নের জোয়ার. হয়তো আর কোথাও মানুষ না খেয়ে মরবে না, হয়তো কোনো হাসপাতাল থেকে রোগী ফিরে যাবে না বা রাস্তার ধরে পড়ে পড়ে চিকিত্সা না পেয়ে মরবে না, হয়তো কোনো ছাত্র-ছাত্রী স্কুলে শিক্ষক-শিক্ষিকাদের বকুনির শিকার হবে না, হয়তো...  হয়তো...  হয়তো এরকম অনেক ''হয়তো'' আর হবে না ! তবুও কিন্তু, এমন অনেক কিছু থেকে যাবে যা হয়তো কোনদিনও পাল্টাবে না. পরীক্ষায় ফেল করার জন্য আত্মহত্যা... প্রেমে প্রত্যাখ্যাত হয়ে খুন অথবা আত্মঘাতী হওয়া... সম্পত্তির কারণে ভায়ে-ভায়ে কিংবা মা-বাবার সঙ্গে অশান্তি, মারামারি, খুনোখুনি... প্রতিবেশীর সঙ্গে হিংসা বশত ক্ষতিসাধনের জন্য অসততার বশবর্তী হওয়া - দখলদারি, রাহাজানি, মামলা-মোকদ্দমা, চক্রান্ত... বন্ধুত্বের মধ্যে শত্রুতা, আত্মীয়ের ক্ষতিকারী মনোভাব, স্বামী-স্ত্রীর মধ্যে সন্দেহ-পরায়নতা, বিবাহ-বিচ্ছেদ... এবং তার জেরে জেরবার সন্তানাদি...  সত্যি বলুন তো, এ-সবের, বলা ভালো ''সার্বিক সামাজিক অবক্ষয়''এর কী কোনো পরিবর্তন, উন্নয়ন ঘটবে! সমাজের প্রতিটা মানুষ কী প্রকৃত ''মান-হুঁশ'' নিয়ে মানবিক হয়ে উঠতে পারবে! নাকি, এভাবেই বিজ্ঞান-প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে হয়তো একদল মানুষ আক্রান্ত হবে মানসিক ব্যাধিতে,তারা হয়ে উঠবে ভীষণ অমানবিক, ধ্বংস হবে তারা প্রকৃতির নিয়মে, আর এই সমস্ত আপেক্ষিক পরিবর্তনকে উপেক্ষা করে অন্য একদল শ্রেষ্ঠ মানুষ খুঁজে নেবে অন্য কোনো প্রাণের মধ্যে ''প্রকৃত মানবিক হৃদয়''...

No comments:

Post a Comment